শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

বরিশালে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। ওই শিক্ষার্থীর নাম রিবনা শাহরিন (২০)। তিনি ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতেন। তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিলো। দুদিন ধরে তার খোঁজ না পেয়ে বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়।

তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে মেয়ের মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। তারপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ববি প্রক্টর খোরশেদ আলম জানান, মরদেহের ধরন দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। শাহরিন একা বসবাস করতো।

তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তার কোনো খোঁজ নেয়নি।বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, পরিবার সূত্রে জানা গেছে শাহরিনের একা থাকার প্রবণতা ছিলো। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯