শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্মাণের সাত দিনের মাথায় ভেঙে পড়লো কালভার্ট

নির্মাণের সাত দিনের মাথায় ভেঙে পড়লো কালভার্ট

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকায় ৫৫ হাজার টাকা ব্যায়ে বক্স কালভার্ট নির্মাণের এক সপ্তাহের মধ্যে তা ভেঙে পানির নিচে তলিয়ে গেছে। ফলে আশেপাশের কোমলমতি শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুবিনা আক্তার এব্রিজটি নির্মাণে ঠিকাদারী কাজ করেন।

বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার অভিযোগ করে বলেন , নামে মাত্র রড সিমেন্ট সামগ্রী দিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে পেশাদার নির্মাণশ্রমিক না নিয়েই তার নিজের পিতা কবির হোসেন ও ব্যক্তিগত সহকারি সিদ্দিক’কে দিয়ে কালভার্টটি নির্মাণ করেছেন বড়ইয়া ইউনিয়নের ১, ২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুবিনা। একটি রড থেকে ছয় টুকরো করে ৫ টুকরো কাজে লাগিয়ে এক টুকরো বাড়ি নিয়ে গেছে এবং ৬ ব্যাগ সিমেন্ট দিয়ে এই বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।

পরিমাণমত রড সিমেন্ট না দিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন মহিলা ইউপি সদস্য রুবিনা। আগে ওই স্থানে মোটা প্লাস্টিকের পাইপ দিয়ে তার উপড়ে মাটি দিয়ে স্থানীয় লোকজন সহ হালচাষের গরু ও ট্রাক্টর যাতায়াত করতো। বর্তমানে নবনির্মিত কালভার্টটি ভেঙে পানিতে তলিয়ে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বর্তমানে গরু ও ট্রাক্টর না নিতে পেরে প্রায় কয়েকশো একর জমি অনাবাদির শঙ্কা করছে কৃষকরা। বেশী স্রোত থাকায় ওই স্থানে স্থানীয়রা কালভার্ট নির্মাণ করতে নিষেধ করলেও নারী ইউপি সদস্য রুবিনা তা আমলে না নিয়ে স্থানীয়দের সাথে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। অপরিকল্পিত ভাবে অনিয়মের আশ্রয় নিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সরকারের টাকা এভাবে নষ্ট করায় ক্ষোভ স্থানীয়সহ সচেতন মহলের।

এ বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রুবিনা সংবাদ না করার অনুরোধ করে বলেন, বরাদ্দ কম হওয়ায় সেই টাকা দিয়ে বক্স কালভার্টটি নির্মাণ করার কারণে পানির স্রোতে তা ভেঙে গেছে। আমরা পরিষদে সিদ্ধান্ত নিয়েছি ওই স্থানে আবারও পরিষদ থেকে টাকা বরাদ্দ দিয়ে নতুন করে কালভার্ট নির্মাণ করে দিবো।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ জানান, ভাতকাঠি খেয়াঘাট এলাকার বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। ওখানে পুনরায় বরাদ্দ দিয়ে নতুন কালভার্ট নির্মাণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯