শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১ মাসের ছুটি নিয়ে দুই মাস স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত চিকিৎসক

১ মাসের ছুটি নিয়ে দুই মাস স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত চিকিৎসক

অনুসন্ধান ডেস্ক: এক মাস ছুটি নিয়ে দুই মাসের বেশি সময় ধরে হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার জাহান ঐশির বিরুদ্ধে। এই সময় তিনি আমেরিকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, স্টাফ ও অন্য চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, বছরখানেক আগে ঐশির বিয়ে হয়েছে। তার স্বামী আমেরিকায় থাকেন। তাই ছুটি নিয়ে তিনি আমেরিকায় স্বামীর কাছে চলে গেছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ মে এক মাসের ছুটি নেন ঐশি। সেই হিসেবে ৫ জুন তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল। কিন্তু ১১ জুলাই পর্যন্ত তিনি যোগদান করেননি।

স্বাস্থ্য কমপ্লেক্সে ঐশিসহ মোট ১২ জন মেডিকেল অফিসার রয়েছেন। ঐশির অনুপস্থিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত দুইজন মেডিকেল অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাক্তার ঐশিকে অনেকদিন ধরে হাসপাতালে অনুপস্থিত।

এমনকি মেডিকেল অফিসারদের ব্যক্তিগত কথপোকথনের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও তিনি কোনো ম্যাসেজ দেন না অনেক দিন ধরে। এ ব্যাপারে জানতে চিকিৎসক ঐশির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সরকার বলেন, ডা. ঐশির ছুটি জুনের ৫ তারিখে শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগ দেননি। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। অসুস্থ কিনা বা কোথায় আছেন তার বিষয়ে কিছুই জানা নেই।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ছুটি শেষ হওয়ার পরেও অনেক দিন ধরে অনুপস্থিত রয়েছেন ডা. ঐশি। কোথায় আছেন বা অসুস্থ কিনা সে বিষয়ে আমাদের তিনি লিখিতভাবে অবহিত করেননি।

গত মাসে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী আরও একটি শোকজ দেওয়া হবে। এদিকে ডাক্তারের অভাবে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

আমেরিকা চলে যাওয়ার বিষয়ে অবহিত করলে তিনি বলেন, ঐশি কোথায় আছে সেটা জানি না। তিনি আমেরিকা গেছেন এমন প্রমাণ যেহতেু হাতে নেই, তাই নিশ্চিত করে তো সেটা বলা যাচ্ছে না।তবে বিদেশে গেলে তো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার নিয়ম নেই।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯