মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খালে, নিহত ৭

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস খালে, নিহত ৭

অনুসন্ধান ডেস্ক:: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতের অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৯ জন। সোমবার মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার দারসিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পোডিলি থেকে কাকিনাড়া যাচ্ছিল বরযাত্রীবাহী একটি বাস।

দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা লেগে খালে পড়ে যায়। দারসির এসআই রামকৃষ্ণ বলেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আহতদের দারসি ও ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাকিনাড়াতে একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওই বাসটি ভাড়া করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯