মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

অনুসন্ধান ডেস্ক:: বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালোবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। এ কথা জানতে পারার পরও চটেননি তার স্বামী। বরং স্ত্রী এবং তার প্রেমিকের পুনর্মিলন করিয়ে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়েও দিলেন ওই যুবক।

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার। শুক্রবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের। বিহারের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

ভিডিওতে দেখা গেছে, একটি শিবমন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী। তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গেছে ওই নারীকে। জানা গেছে, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ওই নারী। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী।

সেদিন ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন তাদের পরিবারের সদস্যরা। তার পর মহিলার প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে দুজনকে আটকে রাখা হয়।

গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাদের।পরে বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারেন ওই নারীর স্বামী। তার পরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই নারীর প্রেমিকও বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯