মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টকে দেখে আঁতকে উঠলেন অনেকে

জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টকে দেখে আঁতকে উঠলেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার অপব্যবহারের দায়ে দুই বছর আগে গ্রেপ্তার হন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে কারা কর্তৃপক্ষের অধীনে একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সেই হাসপাতালের বেড থেকেই সোমবার (৩ জুলাই) ভিডিও কলের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন মিখাইল। তবে এ সময় তাকে দেখে আঁতকে উঠেন অনেকে।

কারণ মাত্র দুই বছর আগেও সুস্থ এবং স্বাস্থ্যবান ছিলেন ৫৫ বছর বয়সী মিখাইল। কিন্তু বর্তমানে তার পুরো শরীর হাড্ডিসার হয়ে গেছে। চেহারাও বেশ রুগ্ন হয়ে পড়েছে। তাকে হঠাৎ করে দেখে চিনতে পারেননি অনেকে।

২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে মিখাইল বিদেশে পালিয়ে যান। এরপর দীর্ঘ ৮ বছর পর আবারও জর্জিয়ায় ফিরে আসেন তিনি। ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এই ৮ বছরের মধ্যে তার অনুপস্থিতিতেই ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিচার করে শাস্তি দেওয়া হয়।

সোমবার আদালতের শুনানিতে উপস্থিত হয়ে নিজের টি-শার্ট উঁচিয়ে মিখাইল দেখান তার পুরো শরীর হাড্ডিসার হয়ে গেছে।

তিনি এ সময় বলেন, ‘একজন সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। আমি কোনো অপরাধ করিনি।’ আদালতে তার এ শুনানি কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

২০২১ সালে গ্রেপ্তার করার পর এ প্রতিবাদে অনশন শুরু করেছিলেন মিখাইল। ৫০ দিনের অনশন শেষে তাকে একটি বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই আছেন তিনি। শরীর দুর্বল এবং হাড্ডিসার হয়ে গেলেও আবারও রাজনীতিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

মিখাইল বলেছেন, ‘জেলে আটকে রেখে আমাকে ভাঙা যাবে না। আমি জর্জিয়ার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেব।’

এদিকে জর্জিয়ার এ সাবেক প্রেসিডেন্টের ইউক্রেনের নাগরিকত্বও রয়েছে। এ দুরাবস্থা থেকে মুক্তি দিয়ে মিখাইলকে ইউক্রেনের কাছে অথবা পশ্চিমা কোনো দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের সেবায় নিযুক্ত এক চিকিৎসক জানিয়েছেন, অনশন শেষ করার পর দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং জরুরিভিত্তিতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সুস্থ অবস্থায় মিখাইলের ওজন ১০০ কেজি ছিল। বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে মাত্র ৪০ কেজিতে। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯