শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেনিয়ায় পথচারীদের ওপর ট্রাক, মৃত্যু ৪৮

কেনিয়ায় পথচারীদের ওপর ট্রাক, মৃত্যু ৪৮

কেনিয়ায় পথচারীদের ওপর ট্রাক, মৃত্যু ৪৮
কেনিয়ায় পথচারীদের ওপর ট্রাক, মৃত্যু ৪৮

অনুসন্ধান ২৪ >> আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলের কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী সড়কের একটি ব্যস্ত জংশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহন ও পথচারীদের ধাক্কা দিলে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় ও পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর প্রকাশ করা ছবিতে বেশ কয়েকটি ছিন্নভিন্ন যানবাহন দেখা গেছে।

শুক্রবারের (৩০ জুন) এ ঘটনা সম্পর্কে জানিয়ে স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘আমরা সন্দেহ করছি এখন পর্যন্ত একজন বা দুই জন ট্রাকের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ঘটনায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংখ্যা আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত যে এটি ৩০-এর কাছাকাছি।’

কেরিচোর গভর্নর এরিক মুতাই ফেসবুকে লিখেছেন, ‘আমার হৃদয় চূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। আমার হৃদয় সেই পরিবারগুলোর কাছে, যারা সবেমাত্র তাদের প্রিয়জনকে হারিয়েছে।’

প্রত্যক্ষদর্শী পিটার ওতিয়েনো নামের এক গাড়িচালক বলেন, ‘আমি নিজের চোখে প্রায় ২০টি মরদেহ দেখেছি। গাড়ির নিচেও মরদেহ চাপা পড়েছিল।’

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এক টুইট বার্তায় লিখেছেন, ‘এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছে এমন পরিবারের সঙ্গে পুরো দেশ শোক করছে।’

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। এর আগে গত বছর দেশটির মধ্যাঞ্চলে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ার রাস্তায় নিহতের সংখ্যা বেড়েছে। সূত্র : আলজাজিরা
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯