শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> শনিবার (১ জুলাই) থেকে রেলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারীদের জন্য বর্ধিত হারে ভাড়া গুনতে হবে। ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের ট্রেনের এই নতুন ভাড়া শনিবার থেকে কার্যকর করছে বাংলাদেশ রেলওয়ে।
এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৯৬১ টাকা থেকে ৩ হাজার ৫৩০ টাকা করা হয়েছে। খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া ২ হাজার ৩৫০ টাকা থেকে করা হয়েছে ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৭৩৫ টাকা থেকে করা হয়েছে ২ হাজার ২৬৫ টাকা।
গত ৬ জুন এই ভাড়া বাড়ানোর আদেশ হয়েছে জারি করা হয়েছিল। বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁন জানান, ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কারণে ভাড়া বাড়াবে।
এর আগে গত বছরের মে ও ডিসেম্বর মাসে একই কারণে ভাড়া বাড়ানো হয়েছিল। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। যা আগে ছিল ৪ হাজার ১৯৫ টাকা।
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ৫ হাজার ৯১৫ টাকা থেকে করা হয়েছে ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া ৪ হাজার ৬৫ টাকা থেকে করা হয়েছে ৪ হাজার ১৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ২১০ টাকা থেকে করা হয়েছে ৩ হাজার ৭৮৫ টাকা।
শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে।