শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> গাজীপুরে অগ্নিকাণ্ডে সোয়ান নিট কম্পোজিট নামে একটি কারখানায় ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার ভবানীপুর এলাকার এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার নিটিং শাখার ব্যবস্থাপক আকমল হোসেন জানান, ভোরে নিরাপত্তাকর্মীরা কারখানার ওপর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে ভেতরে গিয়ে আগুন দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
মুহূর্তেই আগুন চারটি ফ্লোরে ছড়িয়ে পড়ে ফেব্রিক্সসহ মূল্যবান মেশিন পুড়ে ব্যাপক ক্ষক্ষয়তি হয়। কারখানার কাপড়ের গুদামে থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান।