শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে দায়িত্বের মাঝেই যাদের ঈদ আনন্দ

বরিশালে দায়িত্বের মাঝেই যাদের ঈদ আনন্দ

বরিশালে দায়িত্বের মাঝেই যাদের ঈদ আনন্দ
বরিশালে দায়িত্বের মাঝেই যাদের ঈদ আনন্দ

আনোয়ার হোসেন >> ঈদে প্রিয় মানুষকে কাছে পেয়ে সবাই আনন্দে মেতে উঠলেও এই উৎসবে ছুটি মেলে না হাজারো মানুষের। পেশাগত দায়িত্ব পালনে তৎপর থাকতে হয় তাদের। দায়িত্বের বোঝা নিয়ে উৎসব আনন্দের ঊর্ধ্বে থেকে যায় তাদের ঈদ।

পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সবাই যখন ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত তখন বরিশালের বেশ কিছু সরকারি-বেসরকারি দপ্তরের কর্মীদের ঈদ আনন্দ চলে পেশাগত দায়িত্বের মধ্যে দিয়ে।

আইনশৃঙ্খলা বাহিনী: দায়িত্বের মাঝেই ঈদ আনন্দ খোঁজেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদের কেউ কেউ ঈদের ছুটিতে গ্রামে যেতে পারলেও অনেকেই ঈদের দিনও থাকবেন কর্মস্থলে। সাধারণ মানুষের ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে তারা রাত-দিন পরিশ্রম করেন। নাড়ির টানে অনেকে বাসা কিংবা অফিসে তালা ঝুলিয়ে গ্রামের বাড়িতে চলে যাবেন। তাদের সবকিছু নিরাপদে রাখতে নগরজুড়ে দায়িত্ব পালন করনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে ট্রাফিক বিভাগে যারা আছেন তারা ঈদের আগের ও পরের দিনগুলোতে থাকেন প্রচুর চাপে।

সাংবাদিক: যারা গণমাধ্যমে কাজ করেন, তারা নিজেকে সবসময় প্রস্তুত রাখেন কোথাও কোন ঘটনা ঘটলে দ্রুত সেখানে গিয়ে খবর সংগ্রহ করার। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী মামুন বলেন, আমরা যারা সাংবাদিক পেশায় কাজ করি, তাদের আসলে ওভাবে ছুটি নেওয়া হয় না। ঈদের দিনও নিজেকে প্রস্তুত রাখি। তথ্য পাওয়া মাত্রই যেন অফিসে পাঠাতে পারি।

ডাক্তার-নার্স: হাসপাতালগুলোতে ঈদের দিনও নির্বিঘ্নে সেবা দেন চিকিৎসক ও নার্সরা। মানবতার সেবায় নিয়োজিত চিকিৎসকদের ঈদে খুব একটা ছুটি মেলে না। বরিশাল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এমনিতেই চিকিৎসকের সংকট প্রকট। চাহিদার তুলনায় নার্স রয়েছে অর্ধেক। তাই ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের ঈদের ছুটি তেমন একটা মেলে না।

কথা হয় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মলয় কৃষ্ণ বলয় সঙ্গে। তিনি বলেন, আমাদের পেশার প্রধান লক্ষ্য সেবা দেওয়া। আর বরিশাল হাসপাতালে এমনিতেই জনবল সংকট। তাই খুব কম লোকেরই ছুটি হয়। আমরা রোগীদের সেবা দেওয়ার মাঝেই ঈদের আনন্দ খুঁজি।

অ্যাম্বুলেন্স চালক: খুব কম সময়ই পরিবারের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের ঈদ আনন্দ ভাগাভাগির সুযোগ হয়। কারণ ঈদের দিনও অনেক মুমূর্ষু রোগীদের বরিশাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়।

কথা হয় অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমরা ঈদের দিনও নিজেকে প্রস্তুত রাখি। রোগ তো আর বলে কয়ে আসে না। রোগী পাওয়া মাত্রই বরিশাল বা ঢাকার উদ্দেশ্যে আমরা চলে যাই। আর রাস্তা, গাড়ি ও রোগীদের সঙ্গেই আমাদের ঈদ কেটে যায়।

পরিছন্নকর্মী: যাদের কারণে শহরের বাসাবাড়ি পরিষ্কার থাকে তাদেরও ঈদে খুব একটা ছুটি মেলে না। বরিশাল সিটি কপোরেশনের ময়লার গাড়ির একজন চালক জানান, কোরবানির ঈদে এমনিতেই চাপ বেশি। কারণ কোরবানির বর্জ্য থাকে। সেগুলো দ্রুত পরিষ্কার করতে হয়। তাই ঈদের দিনও ডিউটি করতে হয়।

ফায়ার সার্ভিস: গতি-সেবা-ত্যাগ এ স্লোগানে ২৪ ঘণ্টাই নিজের প্রস্তুত রাখেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঈদে তাদেরও ছুটি খুব একটা মেলে না। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, কর্মস্থলেই ঈদের আনন্দ খুঁজি। যদিও পরিবার-পরিজন, নিজের গ্রাম ছেড়ে ঈদ অনেকটা বেদনার, কষ্টের তবুও রাষ্ট্রের সেবায় আমরা সবসময় প্রস্তুত থাকি।

বরিশাল সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ শাহজাহান বলেন, আমাদের সবার ছুটি পাওয়া সম্ভব নয়। যাদের ছুটি মেলে না, তারা কাজের মধ্যেই ঈদের আনন্দ উপভোগের চেষ্টা করি। যদিও পরিবার-পরিজন ছেড়ে ঈদ করাটা খুব কষ্টের।

যাদের কারণে শহর থাকে সচল, সড়কে চলে বাস-ট্রাক, ঘুরে শিশু পার্কের রাইড, বাসায় চলে বিদ্যুৎ, কলে পানি আর চুলায় গ্যাস, সচল থাকে টেলিফোন, শহর থাকে পরিচ্ছন্ন, রোগীরা পায় সেবা, তথ্য পায় দেশবাসী; ভালো থাকুক কর্মব্যস্ত সেই মানুষগুলোর অপেক্ষায় পথ চেয়ে থাকা তাদের প্রিয় মুখগুলো।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯