শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পায়রায় আজ ফের শুরু বিদ্যুৎ উৎপাদন

পায়রায় আজ ফের শুরু বিদ্যুৎ উৎপাদন

অনুসন্ধান ডেস্ক:: সবকিছু ঠিকঠাক থাকলে আজই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে পায়রা তাপ বিদ্যুৎকে‌ন্দ্রে। আর উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে ই‌ন্দো‌নে‌শিয়া থে‌কে ৪১ হাজার ২০৭ মেট্রি‌কটন কয়লা নিয়ে আসা জাহাজ ‘এম‌ভি অ‌্যা‌থেনা’ শুক্রবার মধ্যরাতে পায়রা তাপ‌ বিদ্যুৎকে‌ন্দ্রের জে‌টি‌তে ভি‌ড়ে‌ছে। শনিবার সকাল থে‌কে চলছে কয়লা খালাস কার্যক্রম।

কয়লা সংকটের কারণে গত ২০ দিন ধরে উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে বিদ্যুৎকেন্দ্রটি। আপাতত একটি ইউনিট দিয়ে উৎপাদন শুরু করলেও অব্যাহতভাবে কয়লা আমদানি করে অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে ‘এমভি অ্যাথেনা’ পায়রা বন্দরের আন্তঃনোঙরে আসার পর থেকেই লাইটারের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়। শুক্রবার মধ্যরাতে জাহাজটি আমাদের জেটিতে ভিড়েছে। কয়লা খালাস চলছে।

রোববার (আজ) থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটা কমে আসবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯