শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলিন্ডার বিস্ফোরণ সাত মৃত্যু: অ্যাম্বুলেন্সটি বরিশালে আসছিল

সিলিন্ডার বিস্ফোরণ সাত মৃত্যু: অ্যাম্বুলেন্সটি বরিশালে আসছিল

অনুসন্ধান ডেস্ক:: রাজধানী ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিলেন। হঠাৎ চাকা ফেটে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

শনিবার (২৪ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ভাঙ্গার মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১২টার দিকে ভাঙার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এ সময় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের সাত যাত্রী মারা যান। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক।

ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াররুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলেই সাতজন মারা গেছেন। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯