শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দখ‌লের সঙ্গে আমি বা নতুন মেয়রের কো‌নো সম্পৃক্ততা নেই : প্রতিমন্ত্রী

দখ‌লের সঙ্গে আমি বা নতুন মেয়রের কো‌নো সম্পৃক্ততা নেই : প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: ‘মাছঘাট, বাসস্ট‌্যান্ড, বাজারঘাট দখ‌লের সঙ্গে আমি বা নতুন মেয়রের কো‌নো সম্পৃক্ততা নেই’ এমন মন্তব্য করেছেন ব‌রিশা‌ল সদর আস‌নের সংসদ সদস‌্য ও পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক শামীম । আজ মঙ্গলবার (২০ জুন) দুপু‌রে শহরের এক‌টি কন‌ভেনশন হ‌লে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ আমা‌কে দেবতা ব‌লে। বাংলা‌দে‌শের অনেক এলাকায় আমি গি‌য়ে‌ছি। তা‌দের আমি সাধ‌্যমতো সহায়তা ক‌রে‌ছি। আমি নিজ সংসদীয় এলাকা থে‌কে মন্ত্রণাল‌য়ে বে‌শি সময় দি‌য়ে‌ছি।’ এ সময় প্রতিমন্ত্রী আরও ব‌লেন, ‘ব‌রিশাল নগরীর মানুষ এখন শা‌ন্তি‌তে নিঃশ্বাস নি‌তে পার‌ছে। আমি আপনা‌দের ব‌লে‌ছিলাম খোকন সের‌নিয়াবাত নির্বা‌চিত হওয়ায় ব‌রিশা‌লের সড়ক সংস্কা‌রের কাজ কর‌ব। ত‌বে কিছু বাধ‌্যবাধকতার কার‌ণে সেটা সম্ভব না হ‌লেও যথাসাধ‌্য চেষ্টা কর‌ব।’

জা‌হিদ ফারুক শামীম ব‌লেন, ‘ব‌রিশালটা একেবা‌রে নষ্ট হ‌য়ে‌ গি‌য়ে‌ছি‌ল। ভে‌নিস রূ‌পে‌র ব‌রিশাল ভ‌্যা‌নিস হ‌য়ে গি‌য়ে‌ছে। আমা‌দের ব‌রিশাল‌কে নতুন মেয়রকে নি‌য়ে ফি‌রি‌য়ে আন‌ব। নগরীর সাত‌টি খাল খনন ক‌রে নাব‌্যতা ফি‌রি‌য়ে আন‌ব। যা‌তে সাম‌নের বছর থে‌কে ব‌রিশা‌লে জলাবদ্ধতা না হয়।’

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘মাছঘাট, বাসস্ট‌্যান্ড, বাজারঘাট দখ‌লের সঙ্গে আমি বা নতুন মেয়রের কো‌নো সম্পৃক্ততা নেই। আমা‌দের অনুসারী প‌রিচ‌য়ে এসব করার সু‌যোগ নেই। আমরা এগু‌লো টেন্ডার প্রক্রিয়ার মাধ‌্যমে সব কিছু কর‌ব।’

চার বছর পার হওয়ার পর সাংবা‌দিক‌দের সঙ্গে কেন মত‌বি‌নিময় সভা কর‌ছেন এবং সাংবা‌দিক‌দের ফোন রি‌সিভ ক‌রেন না কেন? এমন প্রশ্নের কো‌নো সদুত্তর দি‌তে পা‌রেন‌নি জা‌হিদ ফারুক শামীম। ত‌বে তি‌নি ব‌লে‌ছেন, যা‌দের নম্বর সেভ করা সেগু‌লো তি‌নি ব‌্যাক ক‌রেন।

তি‌নি ব‌রিশাল সি‌টি মেয়র সা‌দিক আব্দুল্লাহর প‌রিকল্পনায় করা সিঅ্যান্ড‌বি রো‌ডের শিশু পার্ক সরা‌নোর বিষ‌য়ে স্থানীয় কাউন্সিলর‌দের সঙ্গে কথা ব‌লে ব‌্যবস্থা নেবেন ব‌লে জানান। মত‌বি‌নিময় সভায় সদর উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯