শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আ.লীগ নেতা আটক

গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে আ.লীগ নেতা আটক

অনুসন্ধান ডেস্ক:: গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাড়ি থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনকে আটক করেছে পুলিশ। এত রাতে নির্বাচন কর্মকর্তার বাড়িতে লিমনের প্রবেশের খবরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ লিমনকে আটক করে।

রোববার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়ি থেকে লিমনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি নগরীর ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকনের ভাগ্নে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা মীর ইসতিয়াক আহমেদ লিমন তার মামা কাউন্সিলর প্রার্থীর আব্দুল হামিদ সরকার টেকনের পক্ষে অবস্থান নিতে নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে যান।

লিমন টাকার ব্যাগ নিয়ে নির্বাচন কর্মকর্তার বাড়িতে ঢুকেছেন এমন খবরে স্থানীয় লোকজন ওই নেতাকে বাড়িতে আটকে রাখেন। পরে খবর পেয়ে এলাকাবাসীর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এরপর সেখানে যান পুলিশ ও প্রশাসনের লোকজনও।

খবর পেয়ে লিমনের বাবা জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালসহ পরিবারের সদস্য ও তার সমর্থকরা সেখানে এলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত বলেন, রাত সাড়ে ১০টার দিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন ও অপরিচিত আরেকজন একটি ব্যাগ নিয়ে নির্বাচন কর্মকর্তার বাড়িতে প্রবেশ করেন।

এলাকাবাসী বুঝতে পেরে বাড়িটি ঘেরাও করলে অপরিচিত ওই ব্যক্তিটি ব্যাগ নিয়ে কৌশলে চলে যান। এরপর লিমন আটকা পড়ে যান। তবে টাকার লেনদেনর কথা অস্বীকার করেছেন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন। তিনি দাবি করেন, লিমন নির্বাচনের বিষয়ে খোঁজখবর নিতে এসেছিল। তবে তার সঙ্গে কোনো টাকা পয়সার লেনদেন হয়নি।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা লিমনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯