মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি হত্যা করলেন বাবা

তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি হত্যা করলেন বাবা

অনুসন্ধান ডেস্ক:: পরিকল্পনা করে তিন ছেলেকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছেন বাবা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের। ওই ব্যক্তি ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি বাড়িতে তার স্ত্রীকে আহত করার জন্যও অভিযুক্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাড ডোরম্যান বাড়িতে তার স্ত্রীকে আহত করার জন্যও অভিযুক্ত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে। ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা কয়েকটি ফোন পাওয়ার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার কিছু আগে মনরো টাউনশিপের বাড়িতে ছুটে যান

। তারা তিন, চার ও সাত বছর বয়সী তিনটি ছেলেকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শিশুরা ঘটনাস্থলেই মারা যায়। তবে মৃতদের নাম প্রকাশ করা হয়নি। ডোরম্যানকে বাড়িতেই বসে ছিলেন। তাকে সেখান থেকেই হেফাজতে নেয়া হয়। শুক্রবার তাকে গুরুতর হত্যার তিনটি অভিযোগে সাজা দেয়া হয়েছে।

কর্মকর্তারা গোলাগুলির পেছনে কি উদ্দেশ্য ছিল তা জানাননি। ক্লারমন্ট কাউন্টির মিউনিসিপ্যাল​কোর্টের প্রধান প্রসিকিউটর ডেভিড গাস্ট শুক্রবার ডোরম্যানের বিচারের সময় বলেছেন, একটি ছেলে আতঙ্কে কাছের মাঠে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ডোরম্যান তাকে ধরে ফেলে এবং হত্যা করার আগে বাড়িতে ফিরিয়ে এনেছিল।

অন্যদিকে ৩৪ বছর বয়সী মা তার ছেলেদের রক্ষার চেষ্টার সময় তার হাতে বন্দুকের গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডোরম্যানের জামিন ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আদালতে কোনো আইনজীবী তার প্রতিনিধিত্ব করেছিলেন কি না তা আদালতের নথিগুলো থেকে জানা যায়নি। বর্তমানে তাকে ক্লারমন্ট কাউন্টি জেলে রাখা হয়েছে। প্রধান প্রসিকিউটর এই হত্যাকাণ্ডকে তার দেখা সবচেয়ে খারাপ অপরাধ বলে অভিহিত করেছেন। সূত্র : এপি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯