মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের আসরে যৌতুক দাবি: বরকে গাছে বেঁধে রাখল কনেপক্ষ

বিয়ের আসরে যৌতুক দাবি: বরকে গাছে বেঁধে রাখল কনেপক্ষ

অনুসন্ধান ডেস্ক:: যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক কনে পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বরের নাম অমরজিত ভার্মা। বিয়ের অনুষ্ঠানে তার বন্ধুরা হট্টগোল পাকায়, আর এতেই বর ও কনে পক্ষের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হট্টগোলের একপর্যায়ে বর কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর পর একপর্যায়ে বরকে গাছে বেঁধে রাখে কনের পরিবার। এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে, বরকে গালাগালি করা হচ্ছে- এমন শব্দ শোনা যাচ্ছে। ওই সময় দুই পরিবারের মধ্যে দফায় দফায় আলোচনা হয় কিন্তু কোনো সমাধান হয়নি। এ সময় কয়েক ঘণ্টা ধরে বর গাছে বাঁধা অবস্থায় ছিলেন। পরবর্তীতে পুলিশ এসে অমরজিতকে উদ্ধার করে এবং হেফাজতে নিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯