শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএম কলেজের মুসলিম হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বিএম কলেজের মুসলিম হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক:: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম হলের পরিত্যক্ত একটি কক্ষ থেকে কলেজছাত্র মাইনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) বিকেলে কলেজ অভ্যন্তরের ওই হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।

মাইনুল ওই হলের থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষে পড়াশুনা করতেন। তিনি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে। পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পেয়েছি।

প্রাথমিক অবস্থান মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো। কি কারনে তিনি আত্মহত্যা করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ পাওয়া গেছে। পুলিশ এই বিষয়টি দেখছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯