শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উত্তেজনার মধ্যেই নির্বাচন করতে হবে : ইসি রাশেদা

উত্তেজনার মধ্যেই নির্বাচন করতে হবে : ইসি রাশেদা

উত্তেজনার মধ্যেই নির্বাচন করতে হবে : ইসি রাশেদা
উত্তেজনার মধ্যেই নির্বাচন করতে হবে : ইসি রাশেদা

অনুসন্ধান ২৪ >> নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে এখন পর্যন্ত রাজশাহীতে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। যদিও কোনো প্রার্থী আচরণবিধির লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।’

রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থীর নির্বাচন বয়কট প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘এ কারণে রাসিক নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এখনও শতাধিক কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাই ভোটারদের কেন্দ্রে আনবেন। নির্বাচন কমিশন চায় বাধাহীন ও নিরপেক্ষ নির্বাচন। এরই মধ্যে তার সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। ২১ জুন ভোটাররা নির্বিঘ্নেই কেন্দ্রে যাবেন। এদিন উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। তবে কেউ ভোটারদের বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের মধ্যে উত্তেজনা তো থাকেই। ভোটে উত্তেজনা নেই-এরকম তো আমি আমার লম্বা জীবনে দেখিনি। উত্তেজনার মধ্যেই সব কাজ করতে হবে। যখন যে পরিস্থিতি আসবে, তা মোকাবিলা করতে হবে।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়৷ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় রাসিক প্রিসাইডিং অফিসারদের সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ নানা দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) বিজয় বসাক, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯