শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

অনুসন্ধান ডেস্ক: বগুড়া জেলার শেরপুরে ট্রাক চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও চার জন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও চায়না আক্তার (৩০)। এদের মধ্যে গোলাম কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন- তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) ও অটোরিকশা চালক রুবেল (৩০)।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন হতাহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুরে দুর্ঘটনায় পাঁচ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে গোলাম কবির নামের একজনের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাস্থলে অটোরিকশাটি সম্ভবত যাত্রী নামাচ্ছিলো অথবা উঠাচ্ছিলো। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯