মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একটানা ১২৭ ঘণ্টা নেচে ১৬ বছরের কিশোরীর বিশ্ব রেকর্ড

একটানা ১২৭ ঘণ্টা নেচে ১৬ বছরের কিশোরীর বিশ্ব রেকর্ড

অনুসন্ধান ডেস্ক:: টানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের এক কিশোরী। ১৬ বছর বয়সি ওই কিশোরীর নাম শ্রুস্তি সুধির জগতপ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক স্বপ্নীল দাঙারিকর জানিয়েছেন, শ্রুস্তি তার কলেজ অডিটোরিয়ামে টানা পাঁচ দিনের ম্যারাথনে মোট ১২৭ ঘণ্টা নেচেছে। অডিটোরিয়ামভর্তি দর্শক তার নাচ দেখেছে।

স্বপ্নীল বলেন, এটি করতে গিয়ে তার ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক ছিল; কিন্তু তার বাবা-মা তার সঙ্গে দারুণভাবে সহযোগিতা করেছেন। তারা তাদের মেয়ের মুখ পানি দিয়ে বারবার ধুয়ে দিয়েছেন এবং তাকে সতেজ রাখতে নানাভাবে চেষ্টা করেছেন। সবমিলিয়ে দারুণ মনোমুগ্ধকর পারফরম্যান্স ছিল।

গিনেস রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রুস্তি গত ২৯ মে তার নাচ শুরু করে। শেষ হয় জুনের ৩ তারিখে। শ্রুস্তি জানিয়েছে, সে বিশ্ব রেকর্ড গড়ার জন্য কত্থক নাচকে বেছে নিয়েছিল। সে বলেছে, ‘আমি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই নাচকে বেছে নিয়েছিলাম।’

বিশ্ব রেকর্ড গড়ার আগে শ্রুস্তিকে টানা ১৫ মাসের দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার দাদার কাছ থেকে শেখা যোগ নিদ্রা তার মস্তিষ্কের ডেল্টাওয়েভ সক্রিয় করতে সহায়তা করেছে। পাশাপাশি তার ঘুমের গভীরতা বাড়িয়েছে এবং শরীর পুনর্গঠনে সাহায্য করেছে। এছাড়া সে প্রতিদিন ৪ ঘণ্টা মেডিটেশন, ৬ ঘণ্টা নাচ এবং ৩ ঘণ্টা অন্যান্য অনুশীলন করেছে। এর আগে টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। বন্দনা নেপাল নামে ওই তরুণী ২০১৮ সালে টানা ১২৬ ঘণ্টা নেচেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯