শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম তদন্তে ইসির নির্দেশ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম তদন্তে ইসির নির্দেশ

অনুসন্ধান ডেস্ক::: সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেসব অনিয়ম বা নির্বাচন আচরণবিধি বহির্ভূত ঘটনা ঘটেছে, তার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবস্থা গ্রহণের পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনার নির্দেশনা প্রদান করেছে ইসি। আজ মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে। একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ওপর হামলা, বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী আহত, লাঠি নিয়ে বিক্ষোভ, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বুথে ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছেন নৌকার এজেন্ট। এই সময় প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সব বিষয়ে সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মগহানগর পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশোলের জেলা প্রশাসক এবং এই সিটির রিটার্নিং অফিসারকে ওসব বিষয় সরেজমিন তদন্ত করে আগামী ১৪ জুন তারিখের মধ্যে সবাইকে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯