শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বরিশাল সিটি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথমবারের মতো এখানে সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে নগরের ৩০ টি ওয়ার্ডের ১২৬ টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

হাতপাখার প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলাসহ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ঘটা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা এবং চার মেয়র প্রার্থীর অভিযোগের মধ্য দিয়ে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

তবে যারা কেন্দ্রের মধ্যে রয়েছেন তাদের ভোটগ্রহণ এখনও চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এদিকে নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা নগর। বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়াম থেকে ফল ঘোষণা করা হবে। ভোট গণনা শেষে জানা যাবে, কে হবেন বরিশাল সিটির পরবর্তী নগরপিতা, আর কে হচ্ছেন কোন ওয়ার্ডের কাউন্সিলর।

বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের থেকে এক হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ৩০টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯