শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনুসন্ধান ডেস্ক: : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিত টহল শুরু করেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শনিবার (১০ জুন) সকাল থেকেই নগরীর ওয়ার্ডগুলোতে টহল দিতে দেখা গেছে। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ৪ হাজার ৪০০ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০০ পুলিশ রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনভাবেই তারা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। সিসি ক্যামেরা রয়েছে, আমরা তার মাধ্যমে মনিটরিং করবো।

এদিকে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ১৬টি টহল টিম সিটি কর্পোরেশন এলাকায় দায়িত্ব পালন করছে। বহিরাগত যারা রয়েছেন তাদের অনুরোধ করবো নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শহর ছেড়ে যাবেন। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মাহমুদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছি। এছাড়া একটি হটলাইন নম্বর (০১৭৭৭৭১০৮০৩) চালু করা হয়েছে। তাৎক্ষণিক যেকোনো সংবাদ ওই নম্বরে জানানোর অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, আজ মধ্য রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এবার ৩০টি ওয়ার্ডে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯