শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নগরীতে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

নগরীতে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

অনুসন্ধান ডেস্ক:: নির্বাচনের ২৪ ঘণ্টা আগ থেকে নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। আজ শনিবার ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন ৷

সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। এখানে যারা বহিরাগত আছেন তারা রাত ১২টা পর্যন্ত থাকবে। আগামীকাল থেকে নগরীতে আমরা কোন বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব।বহিরাগত কাউকে পেলে নগরীতে থাকার জন্য তাদের যৌক্তিক কারণ দেখাতে হবে ৷ চিকিৎসার কাজে আসা, গর্ভবর্তী মেয়ের সেবার জন্য আসা মা বা দীর্ঘ দিনের ভাড়াটিয়া ও কর্মসূত্রে বরিশালে থাকা বহিরাগতদের ক্ষেত্রে আমরা নমনীয় হব।

এ ছাড়া অন্য কোনো কারণ গ্রহণযোগ্য হবে না৷ আমরা আজ রাত ১২টার পর থেকেই বাড়ি বাড়ি অভিযান চালাবো। এই অভিযান অব্যাহত থাকবে।’ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএমপি কমিশনার বলেন, ‘সবার ক্ষেত্রে আইন সেইম। আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’

বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা, একটি দলের মুরিদরা বাইরে থেকে এসে নগরীতে প্রচার চালাচ্ছে। এই বিষয়গুলো কীভাবে ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য বিভিন্ন দলের সমন্বয় দল থাকে।

এটা অফিশিয়াল তবে সেটা দুই বা তিনজনের বেশি না৷ এই টাইপের যদি কিছু হয় সে ক্ষেত্রে আমরা ওভারলুক করতেই পারি। বাট সবার জন্য একই আইন৷ ’ একজন মেয়র প্রার্থী অভিযোগ করছেন গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন।

এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯