মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে রাস্তার মধ্যে জুতাপেটা!

কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে রাস্তার মধ্যে জুতাপেটা!

অনুসন্ধান ডেস্ক:: কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর পিছু নেওয়া এবং হয়রানি করার অভিযোগে রাস্তার মধ্যে জুতাপেটা করা হয়েছে এক যুবককে। এ ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত শুক্রবার (৯ জুন) মেয়েটি তার হোস্টেল থেকে কলেজে যাওয়ার পাথে নাজির নামে এক যুবক তার পিছু নেয় এবং একসময় কাছে এসে দুর্ব্যবহার শুরু করে। এতে ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে এগিয়ে আসেন স্থানীয়রা এবং অভিযুক্তকে আটক করেন।

মানুষজন এগিয়ে আসলে সাহস ফিরে পায় মেয়েটি এবং নিজেই ওই যুবককে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে পায়ের জুতা খুলে সবার সামনেই ৩৫ বছর বয়সী ওই যুবককে পেটাতে থাকে সে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত যুবককে ধরে রেখেছেন এবং তার মাথা ও মুখে উপর্যুপরি চড়-থাপ্পড় মারছে মেয়েটি।

আর তাদের ঘিরে রেখেছে আরও কিছু মানুষ। এসময় ছেড়ে দেওয়ার জন্য ওই যুবককে বারবার আকুতি করতে দেখা যায়। তবে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে আরও কিছুটা উত্তমমধ্যম দেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯