শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: নৌকা ডোবাতে হাতপাখাকে ৩ কোটি টাকা দেওয়ার অভিযোগ!

বরিশাল সিটি নির্বাচন: নৌকা ডোবাতে হাতপাখাকে ৩ কোটি টাকা দেওয়ার অভিযোগ!

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে নৌকাকে হারাতে ইসলামী আন্দোলনের প্রার্থীকে তিন কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য শরীফ আনিসুর রহমান।

রোববার সন্ধ্যায় তার নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি । এবারের নির্বাচনে নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ার পর তার আপন চাচা খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ায় সাদিক ক্ষোভ থেকে এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আনিসুর রহমান বলেন, নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ায় সাদিক আবদুল্লাহ ও তার পিতা হাসানাত আবদুল্লাহ ঢাকায় ডেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে তিন কোটি টাকা দিয়েছেন। যাতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত পরাজিত হন।

আর খোকন সেরনিয়াবাত পরাজিত হলে সাদিক আবদুল্লাহ পুনরায় বরিশালে সব অপকর্ম নির্বিঘ্নে করতে পারবে বলে চিন্তা করছে। সাদিক আবদুল্লাহর আমলে নির্যাতিত ১০ কাউন্সিলরের বিরুদ্ধে তিনজন করে প্রার্থী দাঁড় করানো হয়েছে। যাদের ইতোমধ্যে ৩০ লাখ টাকা দেওয়াও হয়েছে বলে অভিযোগ করেন আনিস।

এদিকে গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ার পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও রাতেই আওয়ামী লীগের এ দুই ইউনিটের সদস্য আনিসুর রহমানকে মিথ্যা কথা প্রচার ও সংগঠনবিরোধী কাজ করায় সাময়িক বহিষ্কার করা হয়।

বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত নিশ্চিত করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে সাদিক আবদুল্লাহর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ জন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাতপাখা প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এটি ষড়যন্ত্রের ফাঁদ হতে পারে। এ ফাঁদে আমরা পা দেব না বলে মন্তব্য করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯