শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধান ডেস্ক:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুদিয়াখলা নামক স্থানে যাত্রীবাহি বাস ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ পুরানবাজার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া মহল্লার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়াও বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হক কামাল নিহতের বিষয়টির নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯