শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেয়র হলে প্রতিটি ওয়ার্ডে মাতৃসদন গড়ব: ফয়জুল চরমোনাই

মেয়র হলে প্রতিটি ওয়ার্ডে মাতৃসদন গড়ব: ফয়জুল চরমোনাই

অনুসন্ধান ডেস্ক:: মেয়র পদে নির্বাচিত হলে বরিশাল সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাতৃসদন প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা দিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বুধবার (৩১ মে) দুপুরে বরিশাল নগরের জেলখানা মোড় থেকে সদররোড এলাকায় গণসংযোগকালে এ ঘোষণা দেন তিনি।  মুফতি ফয়জুল করীম বলেন, আমি মেয়র হতে চাইনা, খাদেম হতে চাই বরিশালবাসীর। বরিশালবাসীর যত ধরনের খেদমতের প্রয়োজন, সব ধরনের, সব সেক্টরের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বরিশালের স্বাস্থ্যখাতে উন্নতিতে জোর দেবেন বলে জানান তিনি।

বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী বলেন, বরিশাল সিটিতে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। নামমাত্র কাউনিয়া বাশেরহাট এলাকায় রয়েছে ২০ শয্যার একটি নগর মাতৃসদন হাসপাতাল এবং রূপাতলী হাউজিং, আলেকান্দা জমির খান সড়ক, কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংকের পাশে ও আমানতগঞ্জ পলাশপুরের বউবাজার এলাকায় রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। কিন্তু এই সেবাকেন্দ্রগুলো অব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে আছে।

আমি মেয়র নির্বাচিত হলে, নগরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি করপোরেশনের আওতায় এনে উন্নত ও আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। ফয়জুল অঙ্গীকার করেন, বরিশাল মহানগরের প্রতিজন নারীকে প্রসূতি সেবার আওতায় আনা হবে। নিরাপদ গর্ভধারণ, শুরু থেকেই চিকিৎসা সেবার আওতায় আসা এবং নিরাপদ ডেলিভারি ও নবজাতকের প্রাথমিক দিনগুলো চিকিৎসার আওতায় আনা হবে।

প্রয়োজনীয় এনআইসিইউসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হবে। বরিশাল সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাতৃসদন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।প্রচারণা নিয়ে ফয়জুল করীম বলেন, নির্বাচনে শঙ্কা অবশ্যই আছে। নির্বাচনে ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা শঙ্কা মুক্ত নই। তবে প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধা আমাদের আসেনি।

এরপর বিকেলে মেয়রপ্রার্থী মুফতি ফয়জুল করীম বরিশাল নগরের জিলা স্কুল, ভাটিখানা, পোর্ট রোড, নথুল্লাবাদ, কালুখান সড়ক এবং ২৩নং ওয়ার্ডেও গাবতলা এলাকায় এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯