শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

অনুসন্ধান ডেস্ক:: পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা দিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার ভোরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে চার জন রওনা দেন। পথে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তোহিদুল ইসলাম ও আমিন শেখ। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে গেছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯