মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৩০

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৩০

অনুসন্ধান ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি ক্লিনিক হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

শুক্রবার (২৬ মে) সকালে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে বিস্ফোরণে একটি আবাসিক ও অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক প্রধান সেরহি লাইসাক বলেছেন, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই ছেলেও রয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন।

ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতেও দেখা যায়।

জেলেনস্কি বলেন, রাশিয়ান সন্ত্রাসীরা আবারও মানবিকতার বিরুদ্ধে তাদের তাদের বর্বরতা প্রদর্শন করছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা রাতারাতি রাশিয়া থেকে উৎক্ষেপণ করা ১৭ টি ক্ষেপণাস্ত্র এবং ৩১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিপ্রো এবং পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি তেল ডিপো সহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

তারা আরও জানান, এ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভূপাতিত করা ড্রোনের টুকরো একটি শপিং সেন্টারের ছাদে পড়ে একটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ বলেছেন, ইউক্রেনীয় ২টি ড্রোনি এ স্থাপনাগুলোতে আঘাত করেছে। এতে ভবনগুলোর কিছু অংশ ক্ষতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯