শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে বর্তমান ও সাবেক বিএনপি নেতাদের ছড়াছড়ি

বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে বর্তমান ও সাবেক বিএনপি নেতাদের ছড়াছড়ি

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বর্তমান এবং সাবেক একাধিক বিএনপি নেতা বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি একাধিক স্থানীয় বিএনপি নেত্রীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে নির্বাচনি অফিসও উদ্বোধন করেছেন। তারা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা করছেন।

প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির ৫ নং যুগ্ম আহ্বায়ক এমডি হাবিবুর রহমান টিপু। তিনি ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন। একইভাবে ৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৭ নং যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ এবং একই ওয়ার্ড থেকে যুবদল নেতা সৈয়দ হুমায়ুন কবির লিংকু প্রার্থী হয়েছেন।

১৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৮ নং যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, ২২ নং ওয়ার্ড থেকে আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আনম সাইফুল আহসান আজিম ও তার স্ত্রী মহানগর মহিলা দলের সহ-সভাপতি মিসেস জেসমিন সামাদ শিল্পী।

৮ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১৭ নং সদস্য সেলিম হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মাইনুল হক ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ও ১৮ নং ওয়ার্ড বিএনিপর সদস্য সচিব মো. জিয়াউল হক মাসুম কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আবদুল্লাহ সাদি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

৭ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৩৮ নং সদস্য সেলিনা বেগম এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর আহ্বায়ক কমিটির ৩৬ নং সদস্য রাশিদা পারভীনও প্রার্থী হয়েছেন। সাবেকদের মধ্যে ২৪ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নং ওয়ার্ড থেকে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা ইউনুস মিয়া এবং ৩০ নং ওয়ার্ড বিএনপির নেতা খায়রুল মামুন প্রার্থী হয়েছেন।

অন্যদিকে বুধবার বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা হুমাউন কবিরের হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হাসান মামুন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, দলের মহাসচিব তো বলেই দিয়েছেন এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপির কোনো নেতাকর্মী। যারা যাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো যুক্তি দেখানো উচিত নয়।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না-এটা আগেই জানানো হয়েছে। তারপরও যদি বিএনপির পদধারী কোনো নেতা নির্বাচনে যায় তা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ
করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯