শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবশেষে মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন চরমোনাই পির

অবশেষে মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন চরমোনাই পির

অনুসন্ধান ডেস্ক:: জামে’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পদ থেকে বাদ পড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। সম্প্রতি আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ মে মোহতামিম মজলিসে আমেলার সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভার সিদ্ধান্ত অগ্রাহ্য করে সম্পূর্ণ এককভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যে কারণে মাদ্রাসায় বিশৃঙ্খলা ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ অবস্থায় আপৎকালীন এই সাময়িক পরিস্থিতি বিবেচনায় সেই নতুন কমিটি বাতিল করে নতুন ১৯ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার রয়া ত্রিপুরার স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।

জানা যায়, আগের কমিটির মেয়াদ শেষ হলে মাদ্রাসা পরিচালনার জন্য সেই কমিটি বিলুপ্ত করে ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমকে সভাপতি ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে সেক্রেটারি নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

এছাড়াও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হাসান আহমাদ, বরিশাল বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও মোহাম্মদ হোসেন চৌধুরীকে সহসভাপতি, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মির্জা নুরুর রহমান বেগকে যুগ্মসম্পাদক ও নইমুল হক মাসউদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও ১৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়।

এই কমিটি গঠনের পর থেকে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা হওয়ার পর বুধবার বরিশাল জেলা প্রশাসন থেকে নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হলে নতুন একটি কমিটি দেওয়া হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯