মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২০ কিলোমিটার তাড়া করে বরকে বিয়ের মণ্ডপে ফেরালেন কনে

২০ কিলোমিটার তাড়া করে বরকে বিয়ের মণ্ডপে ফেরালেন কনে

অনুসন্ধান ডেস্ক: পালিয়ে যাওয়ার চেষ্টা করা হবু বরকে ২০ কিলোমিটারের বেশি তাড়া করে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনলেন কনে। ঠিক যেন বলিউড সিনেমার দৃশ্য বাস্তবে। সম্প্রতি এমন নাটকীয় ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারেল্লির বারাদারি এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গায়ে বিয়ের শাড়ি ও গয়না পরা অবস্থাতেই বরকে তাড়া করেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কনে বিয়ের সাজে থাকলেও সাধারণ পোশাকেই পাশে বসে রয়েছেন বর। মন্দিরের ভেতরে চলছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ওই যুবকের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। এরপর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। সে হিসাবে গত রোববার (২১ মে) স্থানীয় মন্দিরে তাঁদের বিয়ে হবে বলে ঠিক হয়েছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিয়ের দিন দীর্ঘ সময় পরেও বর মণ্ডপে হাজির না হওয়ায় কনে ফোন করেন তাঁর কাছে। তখন বর মণ্ডপে আসার পরিবর্তে অজুহাত দেন, মাকে আনতে অন্য জেলায় যাচ্ছেন।

এটি শুনে কনের সন্দেহ হয়। পরে কনে নিজেই বরকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে বারেল্লি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভিমোরা থানার কাছে একটি বাসস্টেশনে পাওয়া যায় যুবককে।

খুঁজে পাওয়ার পর মাঝ রাস্তায় হবু বরের সঙ্গে কনের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর বরকে নিয়ে মণ্ডপে ফিরে আসেন কনে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানেই বিয়ে সম্পন্ন হয় যুগলের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯