শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশ দুর্নীতিতে সয়লাব, প্রয়োজন ইসলামী শাসন: চরমোনাই পীর

দেশ দুর্নীতিতে সয়লাব, প্রয়োজন ইসলামী শাসন: চরমোনাই পীর

অনুসন্ধান ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার।

সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।’ সোমবার (২২ মে) খুলনার গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহ.) ফাউন্ডেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামের নাম-নিশানা মুছে দিতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। স্বাধীনতার ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। দুর্নীতিবাজদের বর্জন করে রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও খুলনা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯