শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রলারের ইঞ্জিন বিকল: চারদিন ধরে সাগরে ভাসছেন ১৪ জেলে

ট্রলারের ইঞ্জিন বিকল: চারদিন ধরে সাগরে ভাসছেন ১৪ জেলে

অনুসন্ধান ডেস্ক:: মাছ ধরার সময় হঠাৎ বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। এতে গত চারদিন ধরে ওই ট্রলারসহ সাগরে ভাসছেন ১৪ জন জেলে।

রোববার (২১ মে) এমনই তথ্য নিশ্চিত করেছে বরগুনার পাথরঘাটা ট্রলার মালিক সমিতি। জানা গেছে, পাথরঘাটার ছগির হোসেনের মালিকানাধীন এফবি মারিয়া নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে ভাসছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ট্রলারটি উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।

রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দিয়ে যায় এফবি মারিয়া নামের ট্রলারটি।

৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা ছিল তাদের। কিন্তু চার দিনের মাথায় গত ১৮ মে ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায় ট্রলারটি। সেই থেকেই সাগরে ভাসছেন তারা।

তিনি আরও জানান, রোববার (২১ মে) সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে, মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমাণ্ডার মাহবুবুর রহমান বলেন, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি। ভাসতে থাকা ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯