শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল-খুলনা/ দুই সিটিতে লড়াই হবে নৌকা, পাখা ও লাঙলে

বরিশাল-খুলনা/ দুই সিটিতে লড়াই হবে নৌকা, পাখা ও লাঙলে

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে। এতে বরিশাল সিটিতে মেয়র পদে ছয়জন এবং খুলনায় মেয়র পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষণা অনুযায়ী, বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে চারজনের মনোনয়নপত্র। অন্যদিকে খুলনা সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে তিন প্রার্থীর। এই সিটিতে মনোনয়নপত্র বাতিল হয়েছে চারজনের। উভয় সিটিতে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টির দলীয় প্রার্থী বৈধতা পেয়েছেন।

বরিশাল সিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সঙ্গে ভোটযুদ্ধ হবে জাতীয় পার্টির দলীয় প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতী সৈয়দ ফয়জুল করীমের। এ ছাড়া এই সিটিতে জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আহসান হাবীব কামালের ছেলে কামরুল আহসান রুপন ও আলী হোসেন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ব‌লে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়াল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধুর।

তবে মনোনয়নপত্র বৈধতা পেতে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। বৈধ প্রার্থীদের মধ্যেও ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটিতেই নির্বাচন আগামী ১২ জুন। ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯