মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের অনুষ্ঠানে ভাবির সঙ্গে নাচ, দুই ভাইকে কুপিয়ে হত্যা!

বিয়ের অনুষ্ঠানে ভাবির সঙ্গে নাচ, দুই ভাইকে কুপিয়ে হত্যা!

অনুসন্ধান ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে দুই ভাইকে কুপিয়ে হত্যা করলেন এক যুবক। এমনকি নিজের স্ত্রী ও অন্যান্য আত্মীয়কেও আক্রমণ করেন তিনি।ভারতের ছত্তীশগড় রাজ্যের কবীরধাম এলাকার এ ঘটনায় অভিযুক্ত তিনহা বেগাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়েবাড়িতে দুই দেবরের সঙ্গে নাচানাচি করছিলেন গৃহবধূ। এ সময় মত্তপ অবস্থায় সেখানে হাজির হন তার স্বামী তিনহা বেগা। নিজের ভাইদের সঙ্গে স্ত্রীকে নাচতে দেখে ক্ষুব্ধ হন তিনি।

এরপর ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর দিকেই তেড়ে যান ওই যুবক। বাধা দিতে গেলে নিজের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন তিনহা। অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে নেচেছিল বলেই ভাইদের আক্রমণ করেছেন ওই যুবক।

এরপর শ্যালক ও নিজের দাদাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান অভিযুক্ত তিনহা বেগা। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বিয়েবাড়িতে হাজির হয় পুলিশ। তারা অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার লালুমেন্দ সিংহ জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯