মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কলকাতায় ৮৪ কিমি. বেগে কালবৈশাখীর তাণ্ডব

কলকাতায় ৮৪ কিমি. বেগে কালবৈশাখীর তাণ্ডব

অনুসন্ধান ডেস্ক: কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে কলকাতায়। এতে রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝখানের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়েছে গাড়ির ওপর। শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার বিকেল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। সন্ধ্যা ৬টা নাগাদ দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। ১ মিনিট স্থায়ী হয়েছিল সেই ঝড়।

জানা গেছে, রেড রোড ও রেস কোর্সের বিভিন্ন জায়গায় কালবৈশাখী তাণ্ডব চালায়। লেক গার্ডেন্সের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। এর জেরে দীর্ঘ যানজট হয়। সার্দার্ন এভিনিউ যাওয়ার রাস্তাও আটকে যায়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে চরম দুর্ভোগ পড়েন বাসিন্দারা।

এদিকে কালবৈশাখীর জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটে। ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। শ্যামনগর ও কাঁকিনাড়ার মাঝে ওভারহেডে তারে গাছের ডাল পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শ্যামনগর, নৈহাটি লাইনেও ঝড়ের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া হাওড়া ডিভিশনে চন্দননগর, কোন্ননগর এলাকায় রেললাইনে গাছের ডাল ভেঙে পড়ে। হাওড়া-ব্যান্ডেল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯