মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগুনে পুড়ছিলেন বোন: না বাঁচিয়ে ভিডিও করলেন ভাই

আগুনে পুড়ছিলেন বোন: না বাঁচিয়ে ভিডিও করলেন ভাই

অনুসন্ধান ডেস্ক:: শরীরে পেট্রল ঢেলে ৩১ বছর বয়সী এক নারী নিজেকে জ্বালিয়ে দিচ্ছিলেন। সেই সময় তার ২৬ বছর বয়সী ভাই তাকে না বাঁচিয়ে মোবাইলে তা ভিডিও করছিলেন।গত রোববার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরের পুরো এ ঘটনা সিসিটিভিতে রেকর্ড হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, ভাই সঞ্জীব যাদবের প্ররোচনায় ভুক্তভোগী এ কাজ করেছেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ক্ষমতাধর প্রতিবেশী পবন গুপ্ত ও সুমন গুপ্তের সঙ্গে ঝগড়া হয় ভুক্তভোগীর বাবা মা সুন্দরলাল যাদব ও উর্মিলার সঙ্গে। এ নিয়ে পবনের স্ত্রী প্রতিক্ষা সম্প্রতি কাউন্সিলর নির্বাচিত হন।

পরবর্তীতে পবন পুলিশকে ঝগড়ার কথা জানায়। উর্মিলা বলেন, পুলিশ আমাকে ও আমার স্বামীকে থানায় নিয়ে গেলে আমার মেয়ে বিরক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ নিয়ে শাহজাহানপুরের সিনিয়র পুলিশ সুপার এস আনন্দ জানান, ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক। আমরা সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছি এবং তাতে দেখা যাচ্ছে নিহতের ভাই তার বোনকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিচ্ছিল। আমরা এ ঘটনায় পবন গুপ্তার ভূমিকাও খতিয়ে দেখছি।

এ ছাড়া আরেক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এ ঘটনার সমস্ত কিছু তদন্ত করছি। অভিযোগ নথিভুক্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, উর্মিলা তার স্বামী, মেয়ে সরোজসহ তিন সন্তানের সঙ্গে থাকেন। সুন্দরলাল একটি কোম্পানিতে চাকরি করেন। তার আরও দুই মেয়ে বিবাহিত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়ে আগুন লাগার পর জ্বলন্ত অবস্থায় ঘরের ভেতরে ঢুকে পড়েন ওই নারী। অন্যদিকে তার ভাই তা ভিডিও করছিলেন। পরবর্তীতে ওই পরিবারের আরেক সদস্য ওই নারীর শরীরে মোটা কাপড় জড়িয়ে আগুন নিভিয়ে দেন। তখনও তার ভাই ভিডিও করছিলেন। ঘটনাটি ভাইরাল হলে ওই এলাকায় এ নিয়ে ব্যাপক শোরগোল হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯