মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ভারতের তামিলনাড়ুতে পৃথক দুটি এলাকায় বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৩০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ১৩ জনের মধ্যে নয়জন ভিল্লুপুরাম জেলার এবং বাকি চারজন চেঙালপাত্তু জেলার। এই দুই জেলায় বিষাক্ত মদপানের পর আরও ৩০ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি বলছে, অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ দাবি করেছে, তাদের বিশেষ দল আরও সন্দেহভাজনদের সন্ধান পেতে কাজ করছে।

তামিলনাড়ু পুলিশের নর্থ জোনের মহাপরিদর্শক (আইজি) কানান জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর রয়েছে।

এদিকে বিষাক্ত মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। একইসঙ্গে যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯