শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইভিএমের ওপর মানুষের আস্থা নেই: বরিশালে জিএম কাদের

ইভিএমের ওপর মানুষের আস্থা নেই: বরিশালে জিএম কাদের

অনুসন্ধান ডেস্ক:: জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, সবগুলোতেই জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে, সবগুলোতে জাতীয় পার্টি অংশগ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে। আর আমাদের নির্বাচনে আসার দুইটি উদ্দেশ, একটি হচ্ছে আমাদের সাংগঠনিক দক্ষতা পরীক্ষা করা যে, দল কী অবস্থায় আছে। অপরটি হচ্ছে সরকার নির্বাচন দিয়ে কী করতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তো সরকার বলতো, আমরা আসলে সঠিক নির্বাচন দিতো। তাই আমরা সরকারকে সঠিক নির্বাচনের সুযোগ দিচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, ইভিএম ভালো-খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোভাবে ব্যবহার করলে হয়তো ভালো হতো। মানুষের আস্থা ইভিএমের ওপর নেই। সরকার সত্যিকার অর্থে যদি গ্ৰহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে ইভিএম ব্যবহার না করাই ভালো।

বরিশালে নৌকার প্রার্থীর আধিপত্য বিস্তারের বিষয়ে জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো।

বরিশালে একটি গুজব উঠে গেছে সরকার কাকে নির্বাচিত করবে তা ঠিক করে ফেলেছে। এই কথা হয়তো সত্য নয়, তবে মানুষ এটি বিশ্বাস করে ফেলেছে, যেটি সরকারের ব্যর্থতা।

এর আগে দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান জি এম কাদের। তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা আছেন।

পরে বিমানবন্দর এলাকায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য দেন জি এম কাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯