মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইমরান খান ৮ দিনের রিমান্ডে

ইমরান খান ৮ দিনের রিমান্ডে

অনুসন্ধান ডেস্ক::: আগের দিন মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। খবর ডন। শুনানির শুরুতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড চায়। এ সময়ে আদালতে বিচারক হিসেবে ছিলেন মোহাম্মদ বশির।

পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। তিনি বলেন, এনএবি তদন্ত প্রতিবেদন দেয়নি।আইনজীবী বলেন, প্রত্যেকেরই ন্যয্য বিচার পাওয়ার অধিকার হয়েছে। তিনি প্রকাশ্য আদালতে ইমরানের শুনানির জন্য আহ্বান জানান।

ডন নিউজ টিভি প্রতিবেদনে জানিয়েছে, শুনানি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। পরে আবার শুনানি শুরু হলে এনএবির প্রসিকিউটর আদালতকে বলেন, গ্রেপ্তারের সময় ইমরানকে পরোয়ানা দেখানো হয়েছিল। তিনি ইমরানের আইনজীবীকে আশ্বাস দেন যে, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করা হবে।

তিনি বলেন, এই দুর্নীতি মামলা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রমাণ করেছে। তিনি আরও বলেন, প্রাপ্ত অর্থ পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করার কথা ছিল। এর বদলে অর্থ বাহিরা শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

পিটিআই প্রধান আদালতকে বলেন, তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছিল এনএবির অফিসে নেওয়ার পর। গ্রেপ্তারের সময় পরোয়ানা দেখানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯