শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: নৌকার নির্বাচনি উপদেষ্টা কমিটি গঠন

বরিশাল সিটি নির্বাচন: নৌকার নির্বাচনি উপদেষ্টা কমিটি গঠন

অনুসন্ধান ডেস্ক: : বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সহযোগিতার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাতে নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়‌কে সার্কিট হাউজের বিপরীতে প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন খোকন সেরনিয়াবাত। এর আগে গত ৩০ এপ্রিল ১৬ সদস্য বিশিষ্ট নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিলো।

ওই কমিটিতে খোকন সেরনিয়াবাতের বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তাদের অনুসারী কেউ ছিল না। তবে উপদেষ্টা কমিটিতে প্রধান করা হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রার্থীর বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে।

রাখা হয়নি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বর্তমানে মেয়র পদে রয়েছেন। তাই তাদের রাখা হয়নি।

কমিটিতে বড় ভাই ও ভাতিজার অনুসারী অনেককে কেন রাখা হয়নি জানতে চাইলে খোকন সেরনিয়াবাত বলেন, আমি নির্বাচনের প্রার্থী। নির্বাচন পরিচালনায় কাকে রাখতে হবে, কাকে রাখা হবে না সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।

তার তিন কর্মীকে মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না অস্ত্র ঠেকিয়ে প্রাননাশের হুমকি ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের দুই ছাত্রকে হল থেকে বের করে দেয়ার হুমকির বিষয়ে খোকন সেরনিয়াবাত বলেন, দুই ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া ও কোতয়ালী মডেল থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ দুইটি জিডি তদন্ত করছে। তারাই আইনগত ব্যবস্থা নেবে। এসব বিষয় হাই কমান্ডকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন খোকন সেরনিয়াবাত।

কমিটির অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মাহাবুব উদ্দিন আহেম্মদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেসা আফরোজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারন সম্পাদক এ্যাড. শেখ টিপু সুলতান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, প্রবীন আইনজীবী এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কার্যকরি কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি নজরুল হক নিলু, জাসদের বরিশাল জেলার সভাপতি এ্যাড. আব্দুল হাই মাহাবুব, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ফয়জুল হক ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা জিএম কবির ভুলু, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. দিলিপ ঘোষ, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, মহিলা পরিষদের জেলার সভাপতি পুষ্প চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. পিযুষ কান্তি দাস, স্বাচিপ সভাপতি ডা. ইসতিয়াক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য মফিজুল ইসলাম কামাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, ব্যবসায়ী মশিউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আজমল হোসেন লাবু এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯