শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাশিয়ার সস্তা তেল পেয়ে ওপেক থেকে ভারতের তেল আমদানি তলানিতে

রাশিয়ার সস্তা তেল পেয়ে ওপেক থেকে ভারতের তেল আমদানি তলানিতে

রাশিয়ার সস্তা তেল পেয়ে ওপেক থেকে ভারতের তেল আমদানি তলানিতে
রাশিয়ার সস্তা তেল পেয়ে ওপেক থেকে ভারতের তেল আমদানি তলানিতে

অনুসন্ধান ২৪>> সস্তায় রাশিয়ার তেল পেয়ে ভারত মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। ফলে ওপেক থেকে ভারতের তেল আমদানি সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। এক সময়ে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৯০ শতাংশই আসত ওপেক থেকে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর রাশিয়ার তেলে পশ্চিমারা নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ার তেলের দাম সস্তা হয়ে যায়। আর সেই সুযোগে রাশিয়া থেকে কম দামে তেল কিনতে থাকে ভারত।

ভারতের স্থানীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, ওপেক থেকে ভারতে এপ্রিলে অর্ধেকেরও কম তেল এসেছে। মাত্র ৪৬ শতাংশ। রাশিয়ার অপরিশোধিত তেলের প্রভাব যে কতটা, তা ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ‘ওপেক’। গত বছরের এপ্রিলে ভারতের আমদানি করা সমস্ত অপরিশোধিত তেলের ৭২ শতাংশ এসেছিল ওপেক দেশগুলো থেকে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯