শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি

বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি

বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি
বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি

অনুসন্ধান ২৪>> আবারও বাড়ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, রোববার (৭ মে) দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেশি থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মে মাসে গরমের পাশাপাশি সাধারণত ঝড়বৃষ্টিও দেখা যায়। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

শনিবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস ছিল, তা এখনো বহাল আছে। রোববার থেকে সোমবারের (৮ মে) মধ্যেই এই লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে নিম্নচাপেও রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিন আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে মনোয়ার হোসেন বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে পারে।

লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা কোন্ দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯