শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক আসাদুজ্জামান

বরিশাল সিটি নির্বাচন: মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক আসাদুজ্জামান

অনুসন্ধান ডেস্ক::: এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রোববার কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইছেন আসাদুজ্জামান, যিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকলেও বরিশালে সকলের কাছে সিনিয়র সাংবাদিক হিসেবে সমাদৃত। দুই যুগের অধিক সময় ধরে তিনি এই পেশার সাথে জড়িত।

সাংবাদিক আসাদ এর আগে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, এমনকি স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়ে মাঠও সরগরম করে তুলেছিলেন।

কিন্তু তখন ক্ষমতাসীনদের বিশেষ একটি মহলের চাপে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন, শেষত্বক বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন। যদিও অতীত অভিজ্ঞতা নিয়ে আসাদ এখনও মুখ খোলেননি, রয়েছেন নিরব। সেই আসাদ এবার আনুষ্ঠানিক সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন।

মনোনয়ন সংগ্রহের পর রোববার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় পঞ্চাশোর্ধ্ব সাংবাদিক আসাদুজ্জামান জানান, রাজনৈতিক দলগুলোর নেতা এবং তাদের জনপ্রতিনিধিদের অনাচারে বরিশাল শহরের বাসিন্দাদের বৃহৎ একটি অংশ সংক্ষুব্ধ।

মূলত তাদের প্রেরণায় তিনি প্রার্থিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন, যেমনটি করেছিলেন বরিশাল জেলা পরিষদ নির্বাচনেও। বিশেষ মহলের চাপে শেষাবধি আর টিকতে পারেননি, অনেকটা বাধ্য হয়েছিলেন মনোনয়ন তুলে নিতে।

তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বীতার জোর ইচ্ছাশক্তি নিয়ে লড়াইয়ের মাঠে নেমেছে, এবং এতে সুশীলমহল, সাংবাদিক, রাজনৈতিক এবং সর্বসাধারণের সহযোগিতা আছে।

স্বনামধন্য আসাদুজ্জামান বরিশালের আলোচিত সাংবাদিক সংগঠন ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’র কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত এবং মানবিক কর্মকান্ডেও রয়েছে তাঁর বিশেষ অবদান।

আসাদুজ্জামান বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনে তাঁর বিজয় ছিল অবশ্যম্ভাবী কিন্তু বিশেষ মহলের ক্ষমতার কাছে তিনি একধরনের পরাস্থ হয়েছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার নির্দেশে তাকে ওই সময় হুমকি-ধামকির ওপর রাখা হয়েছিল।

তবে এবার সিটি নির্বাচনে তেমন কিছুর আশঙ্কা আপাতত নেই, জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলের জনপ্রতিনিধি বিশেষ করে বিগত বরিশাল সিটি মেয়রদের অত্যাচারে নাগরিকরা ওষ্ঠাগত।

তারা নির্বাচন পুর্বাপর আশার বাণীসহ নানা প্রলোভন দিয়ে ফায়দা লুটেছে, শহরবাসীর পকেট কেটেছে, মানুষ আজ সংক্ষুব্ধ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ওপর। বরিশাল সিটির মানুষ এখন আর রাজনৈতিক দলের জনপ্রতিনিধি চায় না, তারা চাইছেন একজন সেবক, যিনি শহরবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে নেবে এই নগরকে।

মানুশের সেই প্রত্যাশা পূরণের ইচ্ছাশক্তি নিয়েই মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন একটি গ্রামের সন্তান আসাদুজ্জামান প্রার্থী হয়েছেন। বর্তমানে এই প্রতিদ্বন্দ্বী শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তিনি শহরের আগরপুর রোডে বসবাস করছেন।

সাংবাদিক আসাদুজ্জামান কর্মক্ষেত্রে বেশ আলোচিত। বিশেষ করে প্রতিবাদী ক্ষুরধার লেখালেখি করে বিগত সময়ে সর্বমহলে আলোড়ন সৃষ্টি করেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯