শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৃত বাবাকে নিয়ে লঞ্চে ছেলে: এসি কেবিনে ঠাঁই দিলো কর্তৃপক্ষ

মৃত বাবাকে নিয়ে লঞ্চে ছেলে: এসি কেবিনে ঠাঁই দিলো কর্তৃপক্ষ

অনুসন্ধান ডেস্ক: ঢাকা থেকে বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যাবেন ছেলে। দ্রুত লঞ্চ ধরার জন্য বরফ, কফিন কিছুই ব্যবস্থা করতে পারেননি তিনি। শুধু সাদা কাপড় পেঁচিয়ে মরদেহ নিয়ে লঞ্চে ওঠেন।

কিন্তু মরদেহটি লঞ্চের নিচতলায় রেখে চিন্তায় পড়ে যান স্বজনরা। এভাবে সকাল পর্যন্ত কীভাবে রাখবেন? ঠিক এমন সময় কর্ণফুলী-১১ লঞ্চ কর্তৃপক্ষ এগিয়ে আসেন।

তারা স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহটি লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি এসি কেবিনে রেখে তাদের নিশ্চিন্তে যাত্রার ব্যবস্থা করে দেন।

লঞ্চ কর্তৃপক্ষের এমন উদারতা দেখে আবেগাপ্লুত হয়ে যান মরহুমের স্বজনরা। এ ঘটনাকে মানবিকতার দৃষ্টান্ত বলছেন যাত্রীরা। মঙ্গলবার (২ মে) রাতে ঢাকা টু ভোলার কর্ণফুলী-১১ লঞ্চে এই ঘটনা ঘটে।

মরহুমের ছেলে মনির বলেন, আমার বাবা ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চরফ্যাশনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লঞ্চ পাব না তাই কফিন ও বরফ ছাড়াই মরদেহ নিয়ে তড়িঘড়ি করে উঠে পড়ি।

লঞ্চে আমার বাবার মরদেহকে এত সম্মান দিয়ে ভিআইপি এসি কেবিনে রাখা হবে, আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের পরিবারের পক্ষ থেকে লঞ্চ স্টাফদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সেই লঞ্চের যাত্রী সাইফুল বলেন, কর্ণফুলী-১১ লঞ্চ কর্তৃপক্ষ একজন সাধারণ ব্যক্তির মরদেহকে যে সম্মান দেখাল তা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। আমরা চাই এমন মানবিকতা সব লঞ্চ কর্তৃপক্ষ অনুকরণ করুক।

কর্ণফুলী-১১ লঞ্চের কেবিন ইনচার্জ জাফর আহমেদ বলেন, রাত ১০টায় লঞ্চ ছাড়ার ৫ মিনিট আগে মরদেহটি নিয়ে লঞ্চে ওঠে স্বজনরা।

আমরা দেখলাম মরদেহের জন্য কফিন বরফ কিছুই ছিল না। এই জন্য মরদেহের যাতে কোনো সমস্যা না হয় আমাদের ভিআইপি ডিলাক্স এসি কেবিনে তাদের থাকার ব্যবস্থা করি। পরে সকালে লঞ্চটি চরফ্যাশন ঘাটে পৌঁছালে তারা মরদেহটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে কর্ণফুলী লঞ্চের পরিচালক মো. সালাউদ্দিন জানান, খবরটি যখন আমাদের জানানো হয় আমরা লঞ্চ স্টাফদের সুন্দরভাবে ব্যবস্থা করার নির্দেশ দেই। সকল যাত্রীদের বিপদে আমরা পাশে আছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও যাত্রীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও ভোলার প্রতিটি লঞ্চে মরদেহ বহনযোগ্য অত্যাধুনিক সুবিধাযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবি জানিয়েছে ভোলাবাসী। সম্প্রতি কর্ণফুলী লঞ্চ কর্তৃপক্ষের এমন উদারতা দেখে প্রশংসা করেছেন যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯