শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মানুষকে দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়: মেয়র প্রার্থী

মানুষকে দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়: মেয়র প্রার্থী

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে, তা থেকে বরিশাল বঞ্চিত।

আমরা বরিশালে নাগরিকদের সেবা দিতে পারিনি, এটা দুঃখজনক। আর এ জন্যই আমি নতুন বরিশাল তৈরি করে নতুনভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।’

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খোকন সেরনিয়াবাত এ কথা বলেন।

আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘সংকীর্ণতা থাকা উচিত নয়। কেউ যেন অসম্মানিত না হন সেদিকে আমাদের খেয়াল থাকবে। এখানে মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। আমি নতুন বরিশাল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাই।’

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফজালুল করিম, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ, কাজী মফিজুল ইসলাম কামাল প্রমুখ।

পরে খোকন সেরনিয়াবাত নগরের সদর রোডে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলের বিপুল পরিমাণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯