মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোদিকে লক্ষ্য করে মোবাইল নিক্ষেপ

মোদিকে লক্ষ্য করে মোবাইল নিক্ষেপ

অনুসন্ধান ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ছোড়া হয়েছে। দেশটির কর্ণাটকে গতকাল রোববার ঘটেছে এ ঘটনা। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, মোদিকে লক্ষ্য করে ছোড়া সেই মোবাইল তার (মোদির) হাতের একেবারে সামনে দিয়ে বেরিয়ে যায় এবং ওই গাড়ির বনেটে পড়ে। এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। এ নিয়ে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন মোদি। গতকাল রাতে মাইসুরুর কেআর সার্কেলের কাছে রোডশো করেন। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা যায়, একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়। সঙ্গে নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য ছিলেন। আর দু’জন বিজেপি নেতা ছিলেন ওই গাড়িতে।

ভিডিওতে আরও দেখা যায়, মোদির গাড়ি একটি রাস্তা ধরে যাচ্ছে। রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে। অনেকে মোদির গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে থাকেন। এরমধ্যেই হুট করে মোদির গাড়ির লক্ষ্য করে একটি মোবাইল ছোড়া হয়। সেই সময় জনতার উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন মোদি। ঠিক হাতের সামনে দিয়ে মোবাইল বেরিয়ে যায়।

পিটিআই বলছে, ফোনটি যে গাড়ির বনেটে পড়েছে, তা মোদির চোখ এড়ায়নি। তিনি বিষয়টি দ্রুত স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সদস্যদের জানান। কর্ণাটক পুলিশ দাবি করেছে, বিজেপির এক নারী সমর্থক উত্তেজনার বশে মোবাইল ছুড়েন।

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেন, প্রধানমন্ত্রীকে নিরাপত্তা প্রদান করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। ওই নারী একজন বিজেপি কর্মী। পরে তাকে ফোনটা ফিরিয়ে দেন এসপিজির সদস্যরা। উত্তেজনার বশে ফোন ছুড়ে দিয়েছিলেন ওই নারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯