শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই স্কুলছাত্রীসহ সড়কে নিহত ৪, অবরোধ-ভাঙচুর

দুই স্কুলছাত্রীসহ সড়কে নিহত ৪, অবরোধ-ভাঙচুর

অনুসন্ধান ডেস্ক:: টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী‌তে বা‌সের ধাক্কায় বেটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ‌ ঘটনায় আহত হ‌য়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।

ধনবা‌ড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই ) ইদ্রিস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী একটি বাস পেছন থেকে ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তিনজন নিহত হন।

এছাড়া আ‌রও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। তবে এর চালক পলাতক রয়েছে। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার বিষয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌঁছলে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে অটোরিকশার চালকসহ ৪ যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় আরও অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। এখনও হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯